করোনায় ৮ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৭৯৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে

2022-03-01T17:12:19+00:00
2022-03-01T17:12:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনায় ৮ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৭৯৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৫:১২ পিএম   (ভিজিট : ১১২)
X


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৮৯৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ' ২৪ ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী তিনজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে মারা যান দুজন। ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৬টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২৩ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।'

আজকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন সাত হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর দুজন, খুলনার একজন, ময়মনসিংহের একজন। তবে সিলেট, রংপুর, বরিশালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বয়স অনুযায়ী মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুজন, সত্তরোর্ধ্ব তিনজন।' 

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy