প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে। যারা নেননি তারা রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি

2022-03-02T16:26:44+00:00
2022-03-02T16:26:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X


করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে। যারা নেননি তারা রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিবন্ধন কিংবা তথ্য-উপাত্ত দিয়ে টিকা নেওয়ার সুযোগ পাবেন।

আজ বুধবার (২ মার্চ) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে জুম কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক এসব কথা বলেন।

টিকা কর্মসূচির পরিচালক বলেন, 'সম্প্রতি সারাদেশে বিশেষ দিনে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে (গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) পর্যন্ত সময়ে বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।এর মধ্যে প্রথম ডোজের ২ কোটি ৩২ লাখ, দ্বিতীয় ডোজের ১ কোটি ৭ লাখ জনকে এবং বুস্টার ডোজের ১০ লাখ জনকে টিকা দেওয়া হয়। দেশে ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ডোজের ১২ কোটি ৪৭ লাখ, ৮ কোটি ৪৮ লাখ এবং বুস্টার ডোজের টিকা পেয়েছেন ৩৯ লাখ মানুষ।'

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক, যুক্তরাষ্ট্রের মডার্নার ও জনসন অ্যান্ড জনসন টিকা যুক্ত হয়।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy