আজ করোনায় মৃত্যু ৮, নতুন শনাক্ত ৭৩২ জন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট

2022-03-02T16:35:30+00:00
2022-03-02T16:37:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ করোনায় মৃত্যু ৮, নতুন শনাক্ত ৭৩২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৪:৩৫ পিএম  আপডেট: ০২.০৩.২০২২ ৪:৩৭ পিএম  (ভিজিট : ১৬৭)
X


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৩২ জন। শনাক্তের হার ৩.২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে। 

আজ বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছিলো। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন ৭৯৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিলো ৩.৩৫ শতাংশ।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন। ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন।'

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy