রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।আজ বুধবার (০২ মার্চ) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের

2022-03-02T20:08:59+00:00
2022-03-02T20:15:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাণিজ্যমন্ত্রী
রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৮:০৮ পিএম  আপডেট: ০২.০৩.২০২২ ৮:১৫ পিএম  (ভিজিট : ১২১)
X


রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (০২ মার্চ) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'আগামী ৩১ মের পরে কোনো সয়াবিন তেল খোলা বিক্রি হবে না। একইভাবে আগামী ৩১ ডিসেম্বরের পর কোনো পাম অয়েল খোলা বিক্রি হবে না। কারণ খোলা তেল নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা সম্ভব হয় না। এজন্য প্যাকেটজাত ব্যবস্থায় বিক্রি হবে। প্যাকেটজাত ব্যবস্থায় বিপণন নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।' 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'বাজারে কোনো ধরনের কারসাজি সরকার মানবে না। ইতোমধ্যে ভোজ্যতেলসহ কিছু পণ্যের ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে যে, নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা এতে জড়িত বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, জেলা প্রশাসক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশনসহ অন্যান্য সংস্থাকে বাজারে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।'

আরেক দফা তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমাদের মজুত যথেষ্ট পরিমাণে আছে। সব আমাদের হাতে আছে, কোনোটার সমস্যা নেই। হঠাৎ করে টিসিবি সিদ্ধান্ত নেয় এক কোটি মানুষকে পণ্য দেবে, সে ব্যবস্থাও তারা করেছে।'

এ সময় প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম জানান, প্রতিযোগিতা কমিশন থেকে ইতোমধ্যে তেল ব্যবসায়ীদের বিষয়টি বলে দেয়া হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বৈঠক করে ভোজ্যতেল ব্যবসায়ীদের বলা হয়েছে, এ যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে- এটা আপনারা গণমাধ্যমকে বলেন। তাহলে মানুষ জানবে।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy