করোনায় ৫ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৬৫৭

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে

2022-03-03T17:54:23+00:00
2022-03-03T17:54:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনায় ৫ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৬৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২২৯)
X


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ জনে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার (২ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৮ জনের মৃত্যু হয়েছিলো। গতকাল দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছিলো ২৯ হাজার ৫৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিলেন ৭৩২ জন। গতকাল শনাক্তের হার ছিলো ৩.২২ শতাংশ।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৬টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে ২২ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৪৪ শতাংশ।' 

আজকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'একদিনে করোনা থেকে সেরে উঠেছেন চার হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। ২৪ ঘণ্টায় মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। বয়স অনুযায়ী মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুইজন, ৭১ থেকে ৮০ বছরের একজন, ৮১ থেকে ৯০ বছরের একজন একজন রয়েছেন।' 






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy