জাবির স্নাতক প্রথম বর্ষের অনলাইনে ক্লাস শুরু ৯ মার্চ

আয়েশা সিদ্দিকা, জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৯ মার্চ থেকে শুরু হবে।বৃহস্পতিবার (৩

2022-03-03T18:06:05+00:00
2022-03-03T18:07:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবির স্নাতক প্রথম বর্ষের অনলাইনে ক্লাস শুরু ৯ মার্চ
আয়েশা সিদ্দিকা, জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৬:০৬ পিএম  আপডেট: ০৩.০৩.২০২২ ৬:০৭ পিএম  (ভিজিট : ২৬৬)
X


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৯ মার্চ থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ০৯-০৩-২২ তারিখ বুধবার থেকে শুরু হবে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল প্রাপ্তির জন্য তারিখ ০৮-০৩-২২ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত https://dev1.junivserver.com/ লিংক হতে প্রাপ্ত নির্দেশাবলি অনুসরণপূর্বক https://www.juniv.edu/student-email/apply লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy