আজ করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৬০৪

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে

2022-03-04T18:59:33+00:00
2022-03-04T18:59:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আজ করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৬০৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২১১)
X


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৪ জনে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬০৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে।

আজ শুক্রবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল (বৃহস্পতিবার) ৫ জনের মৃত্যু এবং ৬৫৭ জন রোগী শনাক্ত হয়েছিলো।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টিতে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪০৩ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে বাকি ৫ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy