খুবিতে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুমাইয়া আক্তার, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত

2022-03-05T20:19:56+00:00
2022-03-05T20:19:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খুবিতে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুমাইয়া আক্তার, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৮:১৯ পিএম   (ভিজিট : ২১৫)
X


খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার (০৫ মার্চ) সকাল সাড়ে দশটায় শুরু হয়ে এ কর্মশালাটি দুপুর ২টায় শেষ হয়। 

কর্মশালায় রিপোর্টিংয়ের মৌলিক বিষয় ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। ফিচার লিখন বিষয়ে আলোচনা করেন একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ। 

এছাড়া ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন একই ডিসিপ্লিনের প্রভাষক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং ব্রডকাস্ট রিপোর্টিং বিষয়ে আলোচনা করেন একটি বেসরকারী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল (পপলু)। এছাড়া আরও আলোচনা করেন একটি স্বনামধন্য দৈনিক পত্রিকার খুলনা প্রতিনিধি শেখ আল-এহসান।

সংগঠনটির সাধারণ সম্পাদক মীর হাসিবের সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়। 

এছাড়া কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় কর্মশালায় খুবিসাসের সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy