জাবিতে আজ থেকে শুরু হচ্ছে নাট্য উৎসব

আয়েশা সিদ্দিকা, জাবি প্রতিনিধি

শিক্ষা

'বিভূতির অবশেষ থেকে হোক নব উন্মেষ' স্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করছে ৬

2022-03-06T17:22:39+00:00
2022-03-06T17:22:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবিতে আজ থেকে শুরু হচ্ছে নাট্য উৎসব
আয়েশা সিদ্দিকা, জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৫:২২ পিএম   (ভিজিট : ২৫০)
X


'বিভূতির অবশেষ থেকে হোক নব উন্মেষ' স্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করছে ৬ দিন ব্যাপী নাট্য উৎসব। 

গত সোমবার (২৮ ফেব্রুয়ারী) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক তাসনিয়া তাহসিন জানান, সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যচর্চা করে যাচ্ছে। কোভিড-১৯ মহামারী প্রকোপের পর প্রতিবারের ন্যায় এবারও ৬দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, আরণ্যক নাট্যদল ও প্রাচ্যনাট। এবারের উৎসব চলবে ১১ মার্চ পর্যন্ত।

৬ দিন ব্যাপী এ উৎসবে যথাক্রমে ৬ তারিখ কবর, ৭ তারিখ জল পলকের গান, ৮ তারিখ বিচারপতি ঘুমিয়ে গেছেন, ৯ তারিখ সার্কাস সার্কাস, ১০ তারিখ মধ্য রাতের কবিতা ও গান নাটক মঞ্চস্থ করা হবে। এছাড়াও ১১ তারিখ সংগঠনটির সাবেক ও বর্তমানদের পূণমিলনীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হবে।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এ উৎসবের অনুষ্ঠান শুরু হবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy