আজ করোনায় মৃত্যু ৮, শনাক্তের হার ২.৬৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি

2022-03-06T17:31:20+00:00
2022-03-06T17:31:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ করোনায় মৃত্যু ৮, শনাক্তের হার ২.৬৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৫:৩১ পিএম   (ভিজিট : ২৪৬)
X


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৫২৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৬৩ শতাংশ।

আজ রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার (৫মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিলো। একই সময়ে মৃত্যুহার ছিলো ১.৪৯ শতাংশ। করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৩৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন গতকাল। সেই হিসেবে গতকালের শনাক্তের হার ২.১১ শতাংশ।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। মৃত ৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ৬ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ৮৫ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৬৬ জন ও নারী ১০ হাজার ৫১৯ জন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy