প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৫:৪৬ পিএম (ভিজিট : ২০০)

X
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম ও মো. লুৎফর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং '৭৫ - এর ১৫ আগস্ট তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিতার কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।