ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছে। তবুও জনগণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদে ছয় ধরনের

2022-03-07T14:49:00+00:00
2022-03-07T14:49:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ২:৪৯ পিএম  আপডেট: ০৭.০৩.২০২২ ২:৪৯ পিএম  (ভিজিট : ২২৩)
X


দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছে। তবুও জনগণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদে ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

স্বাস্থ্যবিধিগুলো হলোঃ  করোনা প্রতিষেধক টিকা নেওয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ভালোভাবে মাস্ক পরিধান, আবদ্ধ স্থানগুলোতে বাতাস চলাচলের ব্যবস্থা করা, ঘন ঘন হাত ধোয়া এবং হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।

রোববার (৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ডা. রোবেদ আমিন বলেন, ‘অনেকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছেন না। অনেকেই মাস্ক খুলে ফেলার পক্ষে যুক্তি দিচ্ছেন। কিন্তু এখনো মাস্ক খুলে ফেলার মতো কোনো কিছু হয়নি।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের পরিবর্তন হচ্ছে। ভাইরাসটা এখনো বিবর্তন হচ্ছে। আবারও নতুন কোনো ভ্যারিয়েন্ট আসবে কি না, সেই শঙ্কা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব সাব-লাইনিজ, তা চলে আসার সম্ভাবনা থাকবে।’





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy