জাতীয় প্রেসক্লাবের সামনে আমরন অনশনে শিক্ষক সংগঠন

শামীম আলম

শিক্ষা

প্যানেল ভিত্তিক নিবন্ধনধারীদের নিয়োগের দাবীতে আগামী বুধবার আমরন অনশনের ঘোষণা দিযেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধন শিক্ষক সংগঠন। জাতীয় প্রেসক্লাবের

2022-03-09T11:53:46+00:00
2022-03-09T11:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় প্রেসক্লাবের সামনে আমরন অনশনে শিক্ষক সংগঠন
শামীম আলম
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১১:৫৩ এএম   (ভিজিট : ২৩৪)
X


প্যানেল ভিত্তিক নিবন্ধনধারীদের নিয়োগের দাবীতে আগামী বুধবার আমরন অনশনের ঘোষণা দিযেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধন শিক্ষক সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ আমরন অনশন অনুষ্ঠিত হবে। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয় আমরন অনশনে তাদের তিন দফা দাবী মেনে না নেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। আগামীকাল বুধবার  সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারা বাংলাদেশের নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিতদের অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়। 

সংগঠনের দাবীগুলোর মধ্যে রয়েছে, এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকুরী প্রত্যাশীদের কোটাবিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে। সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে। ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলীর ব্যবস্থা করতে হবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy