গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

আগামী ২৮ মার্চ রাজধানীসহ সারাদেশে পুন:রায় গনটিকা কার্যক্রম পরিচালিত হবে। একদিনে এক কোটি করোনা টিকার দ্বিতীয় ডোজে দেওয়া

2022-03-09T16:48:03+00:00
2022-03-09T16:48:03+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ২৮ মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩২৩)
X


আগামী ২৮ মার্চ রাজধানীসহ সারাদেশে পুন:রায় গনটিকা কার্যক্রম পরিচালিত হবে। একদিনে এক কোটি করোনা টিকার দ্বিতীয় ডোজে দেওয়া হবে এদিন। 

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

এর আগে প্রথম দফায় এক কোটি কার্যক্রমের সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর লোক সমাগম হয়। ফলে যে সব স্থানে জনসমাগম বেশি হয় সেখানে কেন্দ্রে সংখ্যা বাড়ানো নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়। এসময় টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া পড়ে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy