করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬

বুলেটিন নিউজ ডেস্ক:

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮০ জনে।এ

2022-07-27T17:20:40+00:00
2022-07-27T18:39:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬
বুলেটিন নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:২০ পিএম  আপডেট: ২৭.০৭.২০২২ ৬:৩৯ পিএম  (ভিজিট : ৩৩৪)
X

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮০ জনে।

এ সময়ের মধ্যে ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে।

বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন।

২৪ ঘণ্টায় ৯ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৮৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

-বাবু/শোভা





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy