করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে

2022-07-28T17:15:14+00:00
2022-07-28T17:17:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৫:১৫ পিএম  আপডেট: ২৮.০৭.২০২২ ৫:১৭ পিএম  (ভিজিট : ২৪৮)
X

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৪ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ চার হাজার ১৮৮ জন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৩৯৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৩৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৫৭৮টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে দুইজন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন।

মৃত চারজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের একজন এবং চট্টগ্রাম বিভাগের তিনজন। মৃত চারজনের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।   

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৩০ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১১২ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৮ হাজার ৯৪১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৭ হাজার ৯১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৮৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-বাবু/শোভা





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy