২ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের

2022-07-28T20:04:33+00:00
2022-07-28T20:07:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮:০৪ পিএম  আপডেট: ২৮.০৭.২০২২ ৮:০৭ পিএম  (ভিজিট : ২৯৬)
X

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ২ হাজার ৭৪১ টাকা। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৫৫৭ টাকা।

এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) সোনার দাম বাড়ায় যা বুধবার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়। ওইদিন ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৩৪১ টাকা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৯ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। 


-বাবু/শোভা





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy