প্রশ্ন নিয়ে অভিযোগ জবি শিক্ষার্থীদের

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ (৩০ জুলাই) শনিবার অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত

2022-07-30T14:45:03+00:00
2022-07-30T15:49:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রশ্ন নিয়ে অভিযোগ জবি শিক্ষার্থীদের
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ২:৪৫ পিএম  আপডেট: ৩০.০৭.২০২২ ৩:৪৯ পিএম  (ভিজিট : ২৬৮)
X

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ (৩০ জুলাই) শনিবার অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে পরিক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হলেও পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা।

যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তবে কিছু সংখ্যক  শিক্ষার্থী ভুলবশত পরীক্ষা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে আসে। তাদেরকে ফিরিয়ে না দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা কাছ থেকে পরিক্ষা নিয়ে অভিমত জানতে চাইলে তারা বলেন পরীক্ষার প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার কথা থাকলেও তা করা হয় নি। ৩০% মতো প্রশ্ন যা কিনা সিলেবাসের বাইরে থেকে আসছে যা খুবই হতাশাজনক।

প্রশ্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, পুরো বই থেকেই যদি প্রশ্ন আসে তাহলে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস কথা কেন বললো। সংক্ষিপ্ত সিলেবাস না দিলে তো আমারা পুরো বই থেকেই প্রস্তুতি নিতাম।

সাতক্ষীরা থেকে পরীক্ষা দিতে আসা মেহনাজ বলেন  পরীক্ষা দিতে এসে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হয়নি। খুব সাবলীলভাবে পরীক্ষা দিতে পেরেছি। সময়মত প্রশ্ন পত্র দেয়া হয়েছে এবং সময় মতোই নেওয়া হয়েছে। পরীক্ষার ব্যবস্থাপনা ভালো ছিল।

প্রশ্নপত্র নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন,পরীক্ষার প্রশ্ন মোটামুটি ছিল। তবে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছে। তবে আবারো প্রশ্নপত্র স্ট্যান্ডার ছিল।

নরসিংদী থেকে পরিক্ষা দিতে আসা ফারহানা বলেন,পরীক্ষার ব্যবস্থাপনা অনেক ভাল ছিল।কঠোরভাবে নিয়ম-শৃঙ্খলা পালন করা হয়েছে। অনৈতিক কোন পন্থা অবলম্বন করার কোনো সুযোগ ছিল না। ওভারঅল পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে আমি সন্তুষ্ট। তবে প্রশ্নপত্র নিয়ে আমি হতাশ, সংক্ষিপ্ত সিলেবাস থেকে পরিক্ষা নেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। যাইহোক সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি তার জন্য আল্লাহ কাছে শুকরিয়া।

উল্লেখ্য, গুচ্ছের 'এ' ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটে মানবিক এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-বাবু/শোভা্





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy