জবিতে একাউন্টটিং বিভাগ ডিবেট ফোরামের নেতৃত্বে খালিদ-আতাউর

মো.মেহেদী হাসান, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবিতে) একাউন্টটিং এবং ইনফরমেশন সিস্টেমস ডিবেট ফোরামের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের

2022-07-31T21:17:42+00:00
2022-07-31T21:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবিতে একাউন্টটিং বিভাগ ডিবেট ফোরামের নেতৃত্বে খালিদ-আতাউর
মো.মেহেদী হাসান, জবি
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৯:১৭ পিএম   (ভিজিট : ৩১৫)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবিতে) একাউন্টটিং এবং ইনফরমেশন সিস্টেমস ডিবেট ফোরামের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) খালিদ হাসান অন্তরকে সভাপতি এবং একই ব্যাচের আতাউর রহমান কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। 

রবিবার (৩১ জুলাই) এআইএসডিএফ এর সভাপতি ময়না আক্তার, সাধারণ সম্পাদক আল আমিন শুভ, মডারেটর মো. আব্দুল মান্নান ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।

৩৪ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন একাউন্টটিং এবং ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম , বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান, বিদায়ী কমিটির সভাপতি ময়না আক্তার এবং সাধারণ সম্পাদক আল আমিন শুভ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সিনিয়র সহ সভাপতি মোঃ হৃদয় হোসেন, সহ সভাপতি শামীম আরা হীরা, সহ সভাপতি লাবীব বিন ওমর, যুগ্ন সাধারণ সম্পাদক মুনীয়া মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক  তানভীর আহমেদ,  যুগ্ম সাধারণ সম্পাদক আমীর মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফাহিমা আক্তার, দপ্তর সম্পাদক রোকাইয়া আক্তার স্বর্ণালী, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ঋতু আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক মীম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শাহরিয়ার বিশ্বাস রাহাত, প্রশিক্ষণ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাইমিনুর রহমান খান আদিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল হোসেন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজু রায়হান টুটুল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাহিমুল হক৷ এছাড়া কমিটিতে ১৫ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি খালিদ হোসেন আদর বলেন, ‘বিতর্ককে ও সংগঠনকে ভালোবাসে এমন কার্যনির্বাহী সদস্যবৃন্দদের নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব আমি ইনশাআল্লাহ যথার্থভাবে পালন করবো এবং দক্ষ বিতার্কিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।সকলের ভালোবাসা ও দোয়া প্রার্থী।’

সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘নবীন বিতার্কিকদের বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিতার্কিকের কাতারে নিয়ে খুব তাড়াতাড়ি যোগ্যদের হাতে সংগঠনের দায়িত্ব দিয়ে অবসর নিতে চাই।’

এবিষয়ে এআইএসডিএফ এর মডারেটর ও বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, 'নতুন নেতৃত্ব আসছে, আশা করি তারা ভালো করবে। ডিবেট করা ভালো, তবে পড়াশোনার যেন ক্ষতি নাহয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ তাদের। পড়াশোনার পাশাপাশি ডিবেটিং করে সাফল্য অর্জন করবে বলে আশা করি।'

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy