উন্মুক্ত লাইব্রেরি ‘উন্মুক্ত’ করার দাবি শিক্ষার্থীদের

মো.মেহেদী হাসান, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত লাইব্রেরি খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি সংস্কার কাজ

2022-08-01T18:41:38+00:00
2022-08-01T18:41:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্মুক্ত লাইব্রেরি ‘উন্মুক্ত’ করার দাবি শিক্ষার্থীদের
মো.মেহেদী হাসান, জবি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত লাইব্রেরি খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি সংস্কার কাজ শেষ হলেও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না দীর্ঘদিন ধরে লাইব্রেরির জন্য ব্যবহৃত কক্ষগুলো। 

সোমবার (১ আগস্ট ) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে উন্মুক্ত পাঠাগার খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবি নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরও লাইব্রেরী না খোলায় তারা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছে।  

এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন বলেন,‘আমরা জানি না কেন আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন তো নিয়ম মাফিক খোলা ছিল। সাধারণত সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকতো। কিন্তু অতীতে প্রশাসন অনুমতি দিলেও, এখন কেনো অনুমতি দিচ্ছে না। সেটাই বোধগম্য হচ্ছে না। আমরা চাই খুব দ্রুত উন্মুক্ত লাইব্রেরি খুলে দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উন্মুক্ত করা হোক।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘উন্মুক্ত লাইব্রেরি এতদিন উন্মুক্ত থাকলেও কয়েক মাস ধরে উন্নয়ন কাজের জন্য বন্ধ রাখা হয়েছিলো। উন্নয়ন কাজ শেষ হলেও এখনও আমাদের পড়াশোনার জন্য কক্ষগুলো খুলে দেয়া হচ্ছে না।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ আগামী ৪ঠা আগস্ট এর মধ্যে শিক্ষার্থীদের পক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করে।

উল্লেখ্য, এর আগে উপাচার্য বরাবর লিখিত দেয়ায় উপাচার্য উন্মুক্ত লাইব্রেরি খুলে দেয়ার কথা বললেও এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy