চ্যালেঞ্জ করা যাবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফল, গুনতে হবে ২০০০ টাকা

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা

2022-08-05T16:43:35+00:00
2022-08-05T16:43:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চ্যালেঞ্জ করা যাবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফল, গুনতে হবে ২০০০ টাকা
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৪৭১)
X

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ফলে কোনরূপ অসংগতি লক্ষ্য করলে এবারও চ্যালেঞ্জ করতে পারবে৷ তবে সেক্ষেত্রে দুই হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

আগামী ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের ফল চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার 'ক' ইউনিটের ফল প্রকাশের পর এসব বিষয় জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

ড. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীরা যদি মনে করে তাদের ফলাফলে অসংগতি আছে সেক্ষেত্রে তারা ফল চ্যালেঞ্জের সুযোগ পাবে এবারও৷ তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হলে অর্থাৎ আগামী ২০ আগস্ট বাণিজ্য অনুষদের পরীক্ষা শেষে ফল চ্যালেঞ্জের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রতি শিক্ষার্থীকে দুই হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

জবি উপাচার্য আরও বলেন, চ্যালেঞ্জ করার পর কোন শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে সে আবেদন ফি অর্থাৎ দুই হাজার টাকা ফেরত পাবে৷ আর পরিবর্তন না হলে সব একই থাকবে। শিক্ষার্থীদের সার্বিক সুবিধা বিবেচনায় এই সুযোগ দেওয়া হবে।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত  'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হবে।

 -বাবু/শোভা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy