এখন থেকে র‍্যাগ ডে উদযাপন করতে পারবে না জবি শিক্ষার্থীরা

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে র‍্যাগ ডে উদযাপন করতে পারবেন

2022-08-05T19:40:25+00:00
2022-08-05T19:40:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এখন থেকে র‍্যাগ ডে উদযাপন করতে পারবে না জবি শিক্ষার্থীরা
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৬৬)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে র‍্যাগ ডে উদযাপন করতে পারবেন না শিক্ষার্থীরা।

গত সোমবার (০১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

র‍্যাগ ডে উদযাপনের বিষয়ে রিট পিটিশন নং ৪৫১৫/২০২২ এর নির্দেশনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে উচ্চ আদালত ‘Rag Day’ উদযাপনের নামে Nudity, DJ Party, Vulgarism, Illicit, Cruel activities and bullying ইত্যাদি কার্যক্রম বন্ধ করার জন্য আদেশ প্রদান করেছেন।

কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডে উদযাপন নিয়ে সারাদেশে সমালোচনা হয়। এছাড়া বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও র‍্যাগ ডে উদযাপন দিন দিন অশ্লীলতায় রূপ নিচ্ছে। র‍্যাগ ডে উদযাপন করার মূল উদ্দেশ্য হলো ছাত্রজীবনের শেষ দিনকে স্মরণীয় করে রাখার অনুষ্ঠান। সেটা দিন দিন অশ্লীলতার দিকে ধাবিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উচ্চ আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে।

র‍্যাগ ডে বন্ধের সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তারেক হাসান জানান, কতৃপক্ষের এমন নির্দেশনাকে আমি যথোপযুক্ত মনে করি। দিন দিন র‍্যাগ ডে' এর নামে অশ্লীলতা বেহায়াপনা, নোংরামি করা হচ্ছিল। এতে করে আমাদের সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছিল।

তিনি আরও বলেন, অশ্লীলতা বন্ধে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আবার অনেকেই র‍্যাগ ডে উদযাপন বন্ধ করার বিপক্ষে মতামত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ আহমেদ সানি বলেন, সবাই তো অশ্লীলতা করে না, গুটি কয়েকজনের কর্মকাণ্ডের জন্য আমরা সকলে একটি ইভেন্ট থেকে বঞ্চিত হলাম।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy