করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৯৬ জন। গতকাল শনাক্ত ছিল

2022-08-08T19:40:02+00:00
2022-08-08T19:40:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭:৪০ পিএম   (ভিজিট : ২২৬)
X

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৯৬ জন। গতকাল শনাক্ত ছিল ২১৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

সোমবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের ৩ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৭ জনের এবং শনাক্ত হলেন ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন।

এ দিন সুস্থ হয়েছেন ৬৩৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯২৯টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৯৯ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুবরণকারী তিন জনের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে ২ জন রাজশাহী ও একজন সিলেটে অবস্থান করছিলেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy