একটি ক্যান্টিন কতটা গর্বের?

সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি

শিক্ষা

ক্যান্টিনে কবে থেকে খাবার খেতে পারব? কবে মিলবে খাবার? কবে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠবো ক্যান্টিনে? এমনটা ভেবে

2022-08-08T20:58:10+00:00
2022-08-08T20:58:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একটি ক্যান্টিন কতটা গর্বের?
সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৮০৯)
X

ক্যান্টিনে কবে থেকে খাবার খেতে পারব? কবে মিলবে খাবার? কবে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠবো ক্যান্টিনে? এমনটা ভেবে নিজের ভেতর সব সময় একটা উত্তেজনা কাজ করত। ক্লাস না থাকলেও মাঝে মাঝে শুধুমাত্র ক্যাম্পাসে আসতাম, ক্যান্টিনে একটি সমুচা বা সিঙ্গারা খাওয়ার জন্য।

মান্না দে এর ‘কফি হাউজের সেই আড্ডা টা’ গানটি শুনে ছোট থেকে বড় হয়েছি। জীবনে সব সময় স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা দিব, মধুর সব স্মৃতি থাকবে আমার স্মৃতির পাতায়। কিন্তু এতোদিন আমার এই স্বপ্ন টাকে অনেক ফিকে হয়ে যেত, যখন দেখতাম আমার ক্যাম্পাসে কোনো ক্যান্টিন নেই।

ক্যান্টিন হওয়ার পর আমার অনেক বন্ধুকে দেখেছি ক্লাস না থাকলেও সূদুর গাজীপুর কিংবা যাত্রাবাড়ি থেকে ক্যাম্পাসে আসতে। প্রথমে উপলব্ধি না করতে পারলেও এখন উপলব্ধি করতে পারি। মাঝে মাঝে নিজের মনের কাছে প্রশ্ন করি একটি ক্যান্টিন কতটা গর্বের?

ক্যান্টিনে খাবার খেতে খেতে কথা গুলো বলছিলেন তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আতাউর রহমান। 

আতাউরের ন্যায় অনেক শিক্ষার্থীকে ক্যান্টিনে খাবার খেতে পেরে অনেক গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কলেজের ক্যান্টিন থেকে খাবার ক্রয় করতে পারছে শিক্ষার্থীরা। তবে এখনই সর্ব প্রকার খাবার পাচ্ছে না শিক্ষার্থীরা। বর্তমানে ক্যান্টিনে শুধুমাত্র সিঙ্গরা বা সমুচা ও চা এর মধ্যেই সীমাবদ্ধ আছে।

উল্লেখ্য, রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ১৯ বছর পর ২৬ জুলাই উদ্বোধন করা হয় ক্যান্টিন ‘তোলপাড়’। এতোদিন শিক্ষার্থীরা ক্যান্টিনে খাবার না পেলেও বর্তমানে ক্যান্টিনে মিলছে খাবার।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy