করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩৯

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৩৯ জন। গতকাল শনাক্ত ছিল ২৯৬ জন।

2022-08-09T17:36:39+00:00
2022-08-09T17:36:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩৯
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৫২২)
X

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৩৯ জন। গতকাল শনাক্ত ছিল ২৯৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৪ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আজকের একজন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ৩০৮ জনের এবং মোট শনাক্ত হলেন ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন।

এ দিন সুস্থ হয়েছেন ৪৮৯  জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৪৮৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫০৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৩৪ শতাংশসহ এখন পর্যন্ত ১৩ দশমিক ৭০ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।
 
অধিদফতর আরও জানায়, মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তিনি ঢাকায় অবস্থান করছিলেন। 
   

-বাবু/ফাতেমা   






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy