নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, যান চলাচল বন্ধ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টার দিকে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল

2022-08-11T15:07:49+00:00
2022-08-11T15:07:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, যান চলাচল বন্ধ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩:০৭ পিএম   (ভিজিট : ২৪৪)
X

রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টার দিকে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হকের কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

বিএনপির এই সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। যার ফলে আনুষ্ঠিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগে নয়াপল্টনের ভিআইপি সড়কের একপাশ বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। ফলে, ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে আশপাশের সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আজকের সমাবেশে বড় ধরনের শো-ডাউন দেওয়ার লক্ষ্য ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিএনপির নেতাকর্মীদের আনা হয়েছে। যার ফলে অন্যান্য দিনের সমাবেশের তুলনায় নেতাকর্মীদের উপস্থিতির হার কয়েকগুণ বেশি হয়েছে।  

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।  

-বাবু/শোভা





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy