বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, আহত কয়েকজন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে

2022-08-11T17:12:46+00:00
2022-08-11T17:12:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, আহত কয়েকজন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

বিএনপির সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মোহাম্মদ নয়নের নেতৃত্বাধীন গ্রুপের কয়েকজনের সঙ্গে আরেকটি গ্রুপের কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে, পরে তা মারামারি পর্যন্ত গড়ায়। এ সময় উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী তাদের থামাতে গেলে নেতাকর্মীরা তার ওপর চড়াও হন।

মারামারির ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সচিব পাভেল মোল্লা, ঢাকা জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হীরা হোসেন, যুবদল নেতা বাদল হোসেন, বিএনপির নেতা আল আমিন আহত হন।

বিএনপি সূত্রে জানা গেছে, আহত নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারী। আহতদের পরে গয়েশ্বর চন্দ্রের ব্যক্তিগত অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন সদস্য জানান, কেরানীগঞ্জ থেকে আসা বিএনপির এক কর্মীর মোবাইল ভেঙে ফেলেন নয়নের অনুসারীরা। এরপর থেকে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা মারামারি পর্যন্ত গড়ায়।

-বাবু/শোভা






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy