আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে: ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজপথে পরাজিত হয়েছে। আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা।শুক্রবার

2022-08-12T13:34:09+00:00
2022-08-12T13:34:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে: ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১:৩৪ পিএম   (ভিজিট : ২৭৭)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজপথে পরাজিত হয়েছে। আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা।

শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

‘বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় পুরানো বক্তব্যই দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে।

আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে বলে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়েছে। সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আরফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছি আমরা। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অগ্রগতির ভিত্তি তার মাধ্যমে রচিত হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে শপথ নিয়েছি। এই শোককে শক্তিকে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

-বাবু/শোভা





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy