প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৪:৩৯ পিএম (ভিজিট : ২৩৮)

X
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২) বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। সাড়ে তিনটা থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলে সাড়ে চারটা পর্যন্ত।
উপাচার্য বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান এবং পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। একইসঙ্গে পরীক্ষায় উপস্থিতির হারও সন্তোষজনক।
-বাবু/ফাতেমা