গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

আজ অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি

2022-08-13T10:45:35+00:00
2022-08-13T10:45:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১০:৪৫ এএম   (ভিজিট : ২৬৪)
X

আজ অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা। পরীক্ষাটি শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত।

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৪টি কেন্দ্রে মানবিক বিভাগের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১১ হাজার ৯২৭ জন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্রে ৪ হাজার ৫৪৬ জন, উদয়ন (ঢাকা বিশ্ববিদ্যালয়) স্কুল কেন্দ্রে ১ হাজার ৬৯৬ জন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ৩ হাজার ২০০ পরীক্ষার্থী অংশ নেবেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

-বাবু/শোভা







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy