প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১১:৫৫ এএম (ভিজিট : ২৫৬)

X
রাষ্টায়ত্ব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ১১ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিকে (এনআইবি) ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট সেবা প্রদান করবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) পক্ষে ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস্ এন্ড আইবি) চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-বাবু/শোভা