জবিতে প্রক্সি দিতে এসে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নজগন্নাথ

2022-08-13T19:21:59+00:00
2022-08-13T19:21:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবিতে প্রক্সি দিতে এসে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৭:২১ পিএম   (ভিজিট : ২৯২)
X

দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।

পরে খোঁজ নিয়ে জানা যায়,গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের হয়ে তিনি প্রক্সি দিতে এসেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান তার নাম আবির, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগের থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

এদিকে যার প্রক্সি দিতে আসা সেই সেজান মাহফুজের রোল নম্বর ৩০৯৯৭৬। তার পিতার নাম আব্দুল বারী ও মাতার নাম মাহফুজা বেগম-। তিনি সেন্ট জোসেফ স্কুল এ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন।

প্রক্সি দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুলিশে সপোর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ড এর সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। উনাকে আমরা পুলিশের কাছে সোপার্দ করেছি। পুলিশ সুষ্ঠ তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে এবং সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন কাজ না করতে পারে তার ব্যবস্থা করবে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy