বিনম্র শ্রদ্ধায় ফায়ার সার্ভিসের জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫

2022-08-16T20:44:46+00:00
2022-08-16T20:44:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিনম্র শ্রদ্ধায় ফায়ার সার্ভিসের জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৮৬)
X

বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগস্ট সকাল বেলা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এর নেতৃত্বে ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন এবং সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালকগণসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এর পর অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সকাল সাড়ে ৮টায় মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সেখানে আয়োজিত বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিত্রকর্ম প্রত্যক্ষ করেন। দুপুর ১২টায় মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধুর উপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী দেশের সকল বিভাগ ও সকল জেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীগণ একযোগে অনলাইনে যুক্ত হয়ে একই সাথে প্রামাণচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

জোহর নামাজের পর সারা দেশে অবস্থিত ফায়ার সার্ভিসের সকল মসজিদে জাতির পিতা ও তাঁর সাথে শাহাদত বরণকারীদের আত্মার মাগিফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক ও প্রকল্প পরিচালকদের নিয়ে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স মসজিদে দোয়ায় অংশগ্রহণ করেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পুনরায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ও দেশের সকল জেলা ও বিভাগীয় অফিসে বঙ্গবন্ধুর উপর নির্মিত এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy