ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ দিনে হাসপাতালে ভর্তি ১৪২১ রোগী

কামাল হোসেন

স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন। তাদের মধ্যে ৭৭ জন ঢাকার

2022-08-17T16:13:28+00:00
2022-08-17T16:13:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ দিনে হাসপাতালে ভর্তি ১৪২১ রোগী
কামাল হোসেন
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৪:১৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন। তাদের মধ্যে ৭৭ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২১ জন।  এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৭ জন। আর আগস্ট মাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন।

বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪১৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৩৮৬ জন,আর বাকি ৬৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৪ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪২জন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy