সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা

2022-08-19T16:55:35+00:00
2022-08-19T16:55:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে ১২ টা পর্যন্ত।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা একযোগে ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে কলেজ ও বিভাগভিত্তিক আসনসংখ্যা-

১. ঢাকা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের মোট আসনসংখ্যা ১ হাজা ৫৪২টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৬০টি, ইংরেজি বিভাগে ১৯২টি, ইতিহাস বিভাগে ১৮০টি, দর্শন বিভাগে ১৪৪টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০৪টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১৮৮টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২১২টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৩২টি, মনোবিজ্ঞান বিভাগে ৩২টি, পরিসংখ্যান বিভাগে ৭টি ও গণিত বিভাগে ১১টি আসন রয়েছে।

২. ইডেন মহিলা কলেজে ২ হাজার ১০৪টি আসনের মধ্যে বাংলা বিভাগে ১৮৪টি, ইংরেজি বিভাগে ২৪০টি, ইতিহাস বিভাগে ১৯২টি, দর্শন বিভাগে ১৫২টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৯২টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১১২টি, অর্থনীতি বিভাগে ২৩২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৪০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২২৪টি, সমাজকর্ম বিভাগে ২১৬টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৪২টি, মনোবিজ্ঞান বিভাগে ৩৫টি, পরিসংখ্যান বিভাগে ৩টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ৩০টি ও গণিত বিভাগে ১০টি আসন রয়েছে।

৩. সরকারি তিতুমীর কলেজে এ ইউনিটের জন্য মোট আসন রয়েছে ২ হাজার ২৮৭টি। এরমধ্যে বাংলা বিভাগে ২৪৮টি, ইংরেজি বিভাগে ২৯২টি, ইতিহাস বিভাগে ১৬৮টি, দর্শন বিভাগে ২০০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১১৬টি, অর্থনীতি বিভাগে ৩০৪টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ১৮৮টি, সমাজকর্ম বিভাগে ১৮৮টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ১৮টি, মনোবিজ্ঞান বিভাগে ১৮টি, পরিসংখ্যান বিভাগে ৪টি ও গণিত বিভাগে ১৫টি আসন রয়েছে।

৪. কবি নজরুল সরকারি কলেজে আসনসংখ্যা ১ হাজার ১৩৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ১২০টি, ইংরেজি বিভাগে ১৬০টি, ইতিহাস বিভাগে ১২০টি, দর্শন বিভাগে ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১২০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১৬০টি, অর্থনীতি বিভাগে ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১২০টি, আরবি বিভাগে ৮০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৩৩টি ও গণিত বিভাগে ৫টি আসন রয়েছে।

৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৮৫৫টি আসনের মধ্যে বাংলা বিভাগে ৮৮টি, ইংরেজি বিভাগে ৮৮টি, দর্শন বিভাগে ৮০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৯৬টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৩৬টি, সমাজকর্ম বিভাগে ১৩৬টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২৫টি ও গণিত বিভাগে ৬টি আসন রয়েছে।

৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৭৬৪টি আসনের মধ্যে বাংলা বিভাগে ৮০টি, ইংরেজি বিভাগে ৬৪টি, ইতিহাস বিভাগে ৪০টি, দর্শন বিভাগে ৪৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৪০টি, অর্থনীতি বিভাগে ১৩২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৬৮টি, সমাজবিজ্ঞান বিভাগে ৭২টি, সমাজকর্ম বিভাগে ১০৮টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২০টি, মনোবিজ্ঞান বিভাগে ২০টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২০টি ও গণিত বিভাগে ৪টি আসন রয়েছে।

৭. সরকারি বাঙলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসনসংখ্যা ১ হাজার ১৭টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৭৬টি, ইংরেজি বিভাগে ১৪৪টি, ইতিহাস বিভাগে ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৮৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১১২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৬টি, সমাজকর্ম বিভাগে ১১৬টি ও গণিত বিভাগে ৯টি আসন রয়েছে।

দিনাজপুর থেকে পরিক্ষা দিতে এসেছেন  নাবিলা জাহান। তিনি বলেন, আমার পরীক্ষা ভালো হয়েছে। তিতুমীর কলেজ কেন্দ্রের পরিবেশ অনেক ভালো ছিল। ভর্তির সুযোগ পেলে আমি তিতুমীর কলেজে পড়তে চাই। 

ভর্তিচ্ছু পরিক্ষার্থী শাকিব আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করছি আমি মেধা তালিকায় প্রথম দিকে থাকব। আমার পছন্দের কলেজ ঢাকা কলেজ। ভর্তির সুযোগ পেলে আমি ঢাকা কলেজে পড়তে চাই।

ভর্তি পরীক্ষা দিতে আসা পরিক্ষার্থীদের সেবা দিচ্ছেন গাজীপুর ছাত্রকল্যাণের সাংগঠনিক সম্পাদক আল আমিন। তিনি বলেন, আমরা প্রতিবছরই এভাবে ছাত্রছাত্রীদের সেবা দিয়ে থাকি। আমরা সব সময় ভর্তি পরীক্ষার্থীদের পাশে থাকি। ভর্তি পরীক্ষার্থিদের সুবিধার্তে আমরা বুথ বসিয়ে থাকি। বুথে আমরা শিক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল গুলো জমা রাখা হয়। শিক্ষার্থীদের সেবা দিতে পেরে আমাদের অনেক ভালো  অনুভূতি হয়।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy