বাণিজ্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছের ভর্তিযুদ্ধ

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের বানিজ্য বিভাগে ('সি' ইউনিট) ভর্তি পরীক্ষা সম্পন্ন

2022-08-20T16:05:46+00:00
2022-08-20T16:05:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাণিজ্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছের ভর্তিযুদ্ধ
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:০৫ পিএম   (ভিজিট : ৩৩৭)
X


গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের বানিজ্য বিভাগে ('সি' ইউনিট) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছের ভর্তিযুদ্ধ।

শনিবার (২০ আগস্ট) সারাদেশে ১৯ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আওতায় সর্বমোট ২৫ টি কেন্দ্রে ও উপকেন্দ্রে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার কেন্দ্রে উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল ছিল। সুষ্ঠ সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরে তারা খুবই আনন্দিত বলে জানান।

পরীক্ষা শেষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন (অন্তু) বলেন, সুন্দর ভাবে পরীক্ষা দিতে পেরে আমি খুব আনন্দিত, পরীক্ষার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। পরীক্ষা দিতে এসে কোন প্রকার সমস্যার সম্মুখীন হয়নি। প্রশ্নের মান মোটামুটি ছিল।

গুচ্ছ পরীক্ষা দিতে কেরানীগঞ্জ থেকে আসা আরেক শিক্ষার্থী আলভী জানান, পরীক্ষার প্রশ্ন মোটামুটি সহজ ছিল, যদিও দুই একটি প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে এসেছে। তবে আমি পূর্ণাঙ্গ সিলেবাস থেকেই প্রস্তুতি নিয়েছি। পরিক্ষার প্রশ্ন নিয়ে আমি সন্তুষ্ট।

তবে কেউ কেউ পরিক্ষার প্রশ্ন নিয়ে অভিযোগ করেন। সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসাতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে পরীক্ষা দিতে আসার সময় অনেকেই তীব্র যানজটের সম্মুখীন হয়েছেন।

ভর্তিচ্ছুক সুবর্ণা, গুচ্ছ পরীক্ষা দিতে এসেছেন শরীয়তপুর থেকে। পরীক্ষার প্রশ্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। যা খুবই হতাশাজনক।

সাভার থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী আহনাফ তীব্র যানজটের সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজট ছিল। গুলিস্তান থেকে কেন্দ্র পর্যন্ত আসতে আমার ১ ঘন্টা ৩০ মিনিট সময় লেগেছে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ।

এদিকে পরীক্ষা শেষে গুচ্ছ পরীক্ষার যুগ্ম আহবায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, আজকেও অন্য কেন্দ্রের ১৪ জন শিক্ষার্থী ভুল করে চলে আসলে আমরা তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। পরীক্ষা সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে গুচ্ছ পরীক্ষা শেষ হয়েছে।

এদিকে গুচ্ছের বানিজ্য বিভাগের ৩ হাজার ৭০টি আসনের বিপরীতে ৪২ হাজার ১১০ জন আবেদন করেন।রাজধানী ঢাকায় সর্বমোট ১৮ হাজার ৫২৫ জন শিক্ষার্থীর পরিক্ষার ব্যবস্থা করা হয়। ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসন পড়ে ১২ হাজার ২৫ জনের। এ বিশ্ববিদ্যালয় ছাড়াও বাইরের দুটি উপকেন্দ্র রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজার ৫০ জন এবং উইস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আসন পড়ে ৩ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এ দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা যেন সহজেই নিজেদের আসন খুঁজে পান, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক বসানো হয়েছিল। এছাড়া যেকোন প্রকার জালিয়াতি রোধে পরীক্ষার আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিক কাজ করেছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, গত শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ২৯ কেন্দ্রে একযোগে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ (২০ আগস্ট) বাণিজ্য অনুষদভুক্ত  'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy