প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:৫৫ পিএম (ভিজিট : ৩৩৯)

X
গুচ্ছের বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজল্যাবরেটরী গেটে সামনে শিক্ষার্থীদের এই শুভেচ্ছা জানানো হয়।
ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা মিছিল করে চলে যান।
কর্মসূচি সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সুশৃঙ্খল সংগঠন।সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিলো,আছে থাকবে। তারই ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ সেশনের ভর্তিচ্ছুদের ফুল,কলম দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে শুভেচ্ছা ও বই-খাতা-কলম নিয়ে ছাত্রদলের পতাকাতলে আসার আহবান জানিয়েছি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য, গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে ১২ হাজার ২৫ জন শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পাশাপাশি প্রগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে তাদের পরীক্ষা নেওয়া হয়।
-বাবু/ফাতেমা