ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

নিজ বিভাগের ছাত্রীকে রেস্টুরেন্টে দেখা করে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক

2022-08-20T17:24:48+00:00
2022-08-20T17:24:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৫:২৪ পিএম   (ভিজিট : ২৮৬)
X

নিজ বিভাগের ছাত্রীকে রেস্টুরেন্টে দেখা করে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৭ আগস্ট বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের একাডেমিক কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে বাংলানিউজকে সভা সূত্র নিশ্চিত করেছে।
 
বিভাগের সংশ্লিষ্টরা জানান, ১৪ আগস্ট সেই ছাত্রী চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে অপরাধের প্রমাণ মেলায় অভিযুক্তকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান দেবপ্রসাদ দাঁ বাংলানিউজকে বলেন, তদন্ত কমিটির সুপারিশ একাডেমিক কমিটি গ্রহণ করে। এক বছরের জন্য অপরাধীকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।   একইসঙ্গে সেই ছাত্রীর মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষাবর্ষে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না। এই সিদ্ধান্তে ভিকটিম সন্তুষ্টি জানিয়েছে।  

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy