ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রেকর্ড সংখ্যক রোগী

স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩৫ জন। এর আগে গত ২৬ আগস্ট একদিনে

2022-08-21T19:05:39+00:00
2022-08-21T19:07:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রেকর্ড সংখ্যক রোগী
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৭:০৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২২ ৭:০৭ পিএম  (ভিজিট : ২৭৭)
X

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩৫ জন। এর আগে গত ২৬ আগস্ট একদিনে আক্রান্ত ছিল ১২৮ জন। এ বছর এখন পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি। ১৩৫ জনের মধ্যে ১১৬ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরের।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২০ জন।

রবিবার  (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৪ হাজার ৭ জন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy