আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় বলেই উন্নয়ন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শুরু থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। আওয়ামী

2022-08-22T20:13:37+00:00
2022-08-22T20:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় বলেই উন্নয়ন: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৮:১৩ পিএম  আপডেট: ২২.০৮.২০২২ ৮:১৮ পিএম  (ভিজিট : ৩১৪)
X


শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শুরু থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় আছে বলেই দেশ শিল্পসমৃদ্ধ হয়েছে। এখন সে উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারছে।

সোমবার (২২ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বিএসইসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্মাণকাজ শেষ করে ম্যুরালটি সবার জন্য উন্মুক্ত করা হলো সোমবার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকে অনুসরণ করে দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আজীবন গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি করেছেন বলেই দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ মুজিবুর রহমানের দেশ পরিচালনায় পরিপূর্ণ জ্ঞান ছিল বলেই স্বাধীনতা-পরবর্তী অতি অল্প সময়েই দেশ পুনর্গঠন করতে পেরেছিলেন।

বিএসইসি ভবন প্রাঙ্গণে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞার সভাপতিত্বে শিল্প সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয় এবং বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় শিল্প সচিব বলেন, স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান (জাতীয়করণ) অধ্যাদেশ ১৯৭২ (১৯৭২ সালের ২৭নং প্রেসিডেন্ট অর্ডার) অনুযায়ী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন গঠন করা হয়। বর্তমানে এই কর্পোরেশনের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বিএসইসিতে ইতোপূর্বে তার স্মরণে তেমন কিছু করা হয় নাই। এই ম্যুরাল নির্মাণের সময়ও নানা বাধা এসেছে। কিন্তু বিএসইসির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় আগস্ট মাসে আমরা এটি নির্মাণ করতে সক্ষম হয়েছি।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy