আজ প্রকাশিত হতে যাচ্ছে গুচ্ছের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

তানজিল আহম্মেদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষা

গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের বানিজ্য বিভাগে ('সি' ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল

2022-08-23T11:03:18+00:00
2022-08-23T11:03:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আজ প্রকাশিত হতে যাচ্ছে গুচ্ছের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল
তানজিল আহম্মেদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১১:০৩ এএম   (ভিজিট : ২৯৪)
X

গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের বানিজ্য বিভাগে ('সি' ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য ইমদাদুল হক বলেন, আমরা ফলাফল প্রস্তুত করেছি। উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আজকে বিকেলে ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে (২০ আগস্ট) সারাদেশে ২৫ টি কেন্দ্রে ও উপকেন্দ্রে বাণিজ্য বিভাগের মোট ৩ হাজার ৭০টি আসনের বিপরীতে ৪২ হাজার ১১০ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, গত শনিবার (২০ আগস্ট) বাণিজ্য অনুষদভুক্ত  'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy