বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে ৭ টাকা

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

আবারো বাড়লো সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

2022-08-23T13:39:58+00:00
2022-08-23T13:58:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে ৭ টাকা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১:৩৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২২ ১:৫৮ পিএম  (ভিজিট : ৩২০)
X


আবারো বাড়লো সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়ালো ১৯২ টাকা।

মঙ্গলবার (২৩ আগস্ট) মেঘনা গ্রুপের সিনিয়র এজিএম তসলিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারের অনুমোদনক্রমেই লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে।

আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকা, পাঁচ লিটার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতি লিটার পাম তেলের দাম ১৪৫ টাকা করা হয়েছে।

গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy