বাংলাদেশকে আরও ১ কোটি ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে,

2022-08-23T15:59:07+00:00
2022-08-23T16:00:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশকে আরও ১ কোটি ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩৩৭)
X


বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকা সংখ্যা সাড়ে ৮ কোটি ডোজ ছাড়িয়েছে।

করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ কোভিড-১৯ টিকা পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ।

এছাড়াও যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৪ কোটি ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯ টিকার অতি-শীতলীকৃত মজুত, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে। আর এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy