খালেদা জিয়া মুক্ত হলে সামাল দিতে পারবে না সরকার

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

খালেদা জিয়া মুক্ত হলে সামাল দেওয়া যাবে না ভেবে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে ভয় পাচ্ছে বলে

2022-08-23T16:01:31+00:00
2022-08-23T16:01:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়া মুক্ত হলে সামাল দিতে পারবে না সরকার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪:০১ পিএম   (ভিজিট : ৩০৯)
X


খালেদা জিয়া মুক্ত হলে সামাল দেওয়া যাবে না ভেবে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়া এ মুহূর্তে কারাগারে অন্তরীণ না হলেও গৃহ অন্তরীণ রয়েছেন। গতকালও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে। ডাক্তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা বললেও সরকার অনুমতি দিচ্ছে না। কারণ এ সরকারের ভয় খালেদা জিয়া বের হলে তাকে সামাল দেওয়া যাবে না।’

মঙ্গলবার (২৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গত ৯ বছরে গুম, খুনের শিকার নেতাকর্মীদের মধ্যে ১৪টি পরিবারকে আর্থিক অনুদান ও এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। জাতীয়তাবাদী হেল্প সেল এ অনুষ্ঠানের আয়োজন করে। ফেনী, ভোলা, চট্টগ্রাম ও নেত্রকোনার ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণতন্ত্র চায় এমন মানুষ দেশে এখন কেউ নিরাপদ নয় মন্তব্য করে ফখরুল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি। সবাইকে জেগে উঠতে হবে। নেতাকর্মীদের ত্যাগ ও অশ্রু বৃথা যেতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে ভয়াবহ এ দানবীয় সরকারকে হটাতে হবে।’

তিনি বলেন, ‘চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে গ্রামপর্যায়ে বিএনপির আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। হত্যা, গুম, নির্যাতনের পরও বিএনপিকে দমাতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনার সরকারের বড় ক্ষোভের জায়গা।’

উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরছে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘এ অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।’

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy