তিতুমীর কলেজ রোভার স্কাউটের ৫০ তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

শাকিল আহমেদ, তিতুমীর কলেজ

শিক্ষা

দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী ৫০তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাপ-২০২২

2022-08-23T19:32:39+00:00
2022-08-23T19:32:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিতুমীর কলেজ রোভার স্কাউটের ৫০ তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন
শাকিল আহমেদ, তিতুমীর কলেজ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৭:৩২ পিএম   (ভিজিট : ৫৯৮)
X

দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী ৫০তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাপ-২০২২ অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সকাল ১১ টায় তিতুমীর কলেজে ৪৪ জন সহচরকে তিনদিন ব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়।

তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান-২০২২ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ এস এম আসাদুজ্জামান। এ সময় আরোও উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভার-এর কমিশনার ও প্রধান স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক এনামুল হক খান এলটি।

সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব ফরিদা ইয়াসমিন এই দীক্ষা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন, রোভার স্কাউট লিডার মাকসুদুল রহমান, এ কে ম বদরুল আলম, আবু জাফর, মাসুদুজ্জামান, সালাহ উদ্দিন ও রীতা খন্দকার।

তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প গত ২০ তারিখ সকাল ৭টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয়। দ্বিতীয় দিন রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান, নাচ প্রদর্শন করে। 

দীক্ষা প্রদান অনুষ্ঠানে তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব ফরিদা ইয়াসমিন বলেন, দীর্ঘসময় রোভার প্রোগ্রামের সহচর পর্যায় সফলতার সাথে শেষ করে বিশ্ব স্কাউট আন্দোলনের আজ তোমরা সদস্য পদ লাভ করলে। তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতায় অব্যাহত থাকবে। নিজেদের যোগ্যতায় তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দিন বলেন, রোভর স্কাউট একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। তিনি কলেজের সকল শিক্ষার্থীদের রোভার স্কাউটদের মতো সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং রোভার স্কাউটের সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি রোভার স্কাউটদের পাঁচটি তাঁবু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

সমাপনী অনুষ্ঠানে রোভারদের মধ্যে সেরা দল ও শ্রেষ্ঠ সহচর পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে গত ২০ আগস্ট কলেজে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দিন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy