আমি কখনোই ভালো শিক্ষার্থী ছিলাম না-গুচ্ছে প্রথম হওয়া ঈশিকা

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

আমি ছোটবেলা থেকে কখনো তেমন ভালো শিক্ষার্থী ছিলাম না। আল্লাহ তা’আলা আমাকে মূলত এ সাফল্যের অংশীদার করেছে এবং

2022-08-24T17:07:15+00:00
2022-08-24T17:39:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি কখনোই ভালো শিক্ষার্থী ছিলাম না-গুচ্ছে প্রথম হওয়া ঈশিকা
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:০৭ পিএম  আপডেট: ২৪.০৮.২০২২ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৩৬৬)
X


আমি ছোটবেলা থেকে কখনো তেমন ভালো শিক্ষার্থী ছিলাম না। আল্লাহ তা’আলা আমাকে মূলত এ সাফল্যের অংশীদার করেছে এবং এখানে ভাগ্যটা অনেক বেশি জড়িত ছিল হয়তো।

কথাগুলো বলছিলেন গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম হওয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজর ঈশিকা জান্নাত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঈশিকা মুঠোফোনে  এ কথা বলেন।

তিনি বলেন, আমার জীবনে কোনো পরীক্ষায় জিপিএ–৫ নেই। এসএসসি পরীক্ষার শেষের দিকে একটু পড়াশোনায় মনোযোগী হয়েছি। এরপর কলেজে ওঠার প্রথম দিকেও আমি এত বেশি পড়াশোনা করিনি। বিশ্ববিদ্যালয় পরীক্ষা জন্য শেষ পাঁচ মাস ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনায় মনোনিবেশ করেছি, কিন্তু সেটা তো হয়নি।’

ছোটবেলা থেকে আমি আমার বড় বোন থেকে পড়াশোনার বিষয়ে সহযোগিতা পেয়েছি এবং তাকে দেখে আমার মূলত পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

ঈশিকা তাঁর সাফল্যের অংশীদার হিসেবে আল্লাহর তাআলার অশেষ মেহেরবানির পরে তাঁর বড় বোন এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কুমিল্লার একটি কোচিং সেন্টারকে কৃতিত্ব দিতে চান।

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এ প্রসঙ্গে ঈশিকা জান্নাত বলেন, ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটায় ভর্তি হবেন, তা তিনি বলতে পারছেন না। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে গুচ্ছে তাঁর প্রথম পছন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বলেও জানান তিনি।

গুচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম হওয়া ঈশিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়া ঈশিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে ৮১তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৯তম স্থান অর্জন করেছেন।

ঈশিকা বর্ডার গার্ড পাবলিক স্কুল (কুমিল্লা) থেকে এসএসসিতে জিপিএ–৪ দশমিক ৫৬ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ–৪ দশমিক ৯২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ঈশিকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy