বৈশ্বিক সংকটে শেখ হাসিনা রাষ্ট্রনায়োকচিত ভূমিকা রেখেছেন : নানক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মহামারিকে খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। বিশ্বের ধনী দেশগুলো যেখানে করোনাকে ভালোভাবে

2022-08-26T21:18:15+00:00
2022-08-26T21:26:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বৈশ্বিক সংকটে শেখ হাসিনা রাষ্ট্রনায়োকচিত ভূমিকা রেখেছেন : নানক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৯:১৮ পিএম  আপডেট: ২৬.০৮.২০২২ ৯:২৬ পিএম  (ভিজিট : ২৭৬)
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মহামারিকে খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। বিশ্বের ধনী দেশগুলো যেখানে করোনাকে ভালোভাবে মোকাবিলা করতে ব্যর্থ ছিল, সেখানে শেখ হাসিনা রাষ্ট্রনায়োকচিত ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। 

শুক্রবার (২৬) বিকালে জাতীয় শোক দিবস পালন পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দেশবরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘ আজকের বাংলাদেশ শ্রীলঙ্কাসহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিভিন্ন প্রয়োজনে সহায়তা করে। আজকের বাংলাদেশ ভিক্ষুকের জাতি নয়; বরং মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘৭৫ এর ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বঙ্গবন্ধুর আগমনের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু তাঁর প্রাণের বিশ্ববিদ্যালয়ে আসবেন, শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন; কিন্তু, ফজরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রেডিওতে একটি অভিশপ্ত কণ্ঠ “শেখ মুজিবকে হত্যা করা হয়েছে” শুনে গোটা জাতি স্তম্ভিত হয়ে পড়েছিল। শুধু তাই নয় বঙ্গবন্ধুর হত্যার পরে দেশব্যাপী বিভীষিকাময় অবস্থা বিরাজমান ছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই বক্তব্য, যেটা শুনে বাঙালি জাতি স্বাধীনতার রক্তিম পতাকা ছিনিয়ে এনেছিল, সেটাকে জিয়াউর রহমান বাজার থেকে তুলে দেন।’

‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী ২০২২’ শীর্ষক এই প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জামাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy