শিক্ষাপ্রতিষ্ঠানে যেন নিয়মের ব্যত্যয় না ঘটে : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে যেন কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে, সেজন্য সরকারি, বেসরকারি ও সংস্থা পরিচালিত সব প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি

2022-08-27T20:30:04+00:00
2022-08-27T20:30:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিক্ষাপ্রতিষ্ঠানে যেন নিয়মের ব্যত্যয় না ঘটে : দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৮:৩০ পিএম   (ভিজিট : ৩০১)
X

শিক্ষাপ্রতিষ্ঠানে যেন কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে, সেজন্য সরকারি, বেসরকারি ও সংস্থা পরিচালিত সব প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, আমার শুধু এইটুকু অনুরোধ ও আহ্বান থাকবে, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হোক, বেসরকারি কিংবা সংস্থা পরিচালিত হোক, সেই প্রতিষ্ঠানকে আইন-কানুনের মধ্যে পরিচালিত হতে হবে। প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। সেখানে যেনও নিয়মের ব্যত্যয় না ঘটে। তাহলে শিক্ষার যে উদ্দেশ্যে সেটিও সহজভাবে অর্জিত হবে।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামে যদিও ২০১২ সাল থেকে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে, তারপরও আমাদের শিক্ষা আনন্দময় ছিল না। আমাদের শিক্ষার্থীদের ওপর পড়াশোনায় ভীষণ চাপ ছিল। যেভাবে পড়ানো হয় এবং আমাদের যে ক্লাস সাইজ, যত শিক্ষার্থী একটি ক্লাসে থাকে, তাতে কোনো শিক্ষকের পক্ষেই সব শিক্ষার্থীর প্রতি ক্লাসে সমান মনোযোগ দেওয়া সম্ভব নয়। এ রকম নানান সমস্যা, সীমাবদ্ধতা রয়েছে।

শিক্ষকদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, আমরা যে লক্ষ্য ঠিক করেছি— ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে তুলব, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করব, ২০৩১ সালের মধ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করার সময়সীমা রয়েছে, এ সময়ের মধ্যেই অর্জন করতে হবে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy