প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ১০:০৮ এএম (ভিজিট : ২৭৯)

X
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজম্যান্ট স্ট্যাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ২০২২ সম্পন্ন হয়েছে।
২৭ আগস্ট (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সহকারী অধ্যাপক কে. এ. এম. রিফাত হাসানের তত্ত্বাবধানে এ ট্যুর অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফরম্যাল ড্রেস পরে কারখানা পরিদর্শনে যান। এরপর ব্রাহ্মনবাড়িয়ায় কনকোয়েস্ট ব্রেবারেজ পুরো কারখানায় পরিদর্শনে করেন শিক্ষক - শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ শ্রম আইন "২০০৬" এর অধীনে একজন কারখানা শ্রমিক কতটুকু নিরাপত্তার সঙ্গে কাজ করে এবং তাদের উৎপাদন প্রক্রিয়া কতটা স্বাস্থ্যসম্মত এ বিষয়ে আমরা মূলত তদারকি করেছি। সেই সঙ্গে আমরা একটা কারখানায় একজন শ্রমিকের অধিকার কতটা সঠিকভাবে নিশ্চিত করা হয় এটা প্রত্যক্ষ করেছি।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বইয়ের বাহিরে গিয়ে বাস্তব জীবনে অবিজ্ঞতা অর্জনের জন্য একজন শ্রমিকের প্রত্যক্ষ শ্রমের দ্বারা কিভাবে একটি চূড়ান্ত পণ্য উৎপাদন হয় এ বিষয়ে আমরা পূর্নাঙ্গ ধারণা পেয়েছি।
এ বিষয়ে ম্যানেজম্যান্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, এ ধরনের ট্যুরে আমরা শিক্ষার্থীদের মূল পাঠ্য বইয়ের বাহিরে গিয়ে বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনে সহয়তা করতে পারি। সেই সাথে আমরা শিক্ষার্থীদের গতানুগতিক ধারার বাহিরে গিয়ে একজন শিক্ষার্থীকে ক্যারিয়ার অভিমুখী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করবে বলে আশা করি।
এছাড়াও, আমরা একজন শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তুলতে আগামীতে এ ধরনের ট্যুর আরও বেশি আয়োজন করবো যেন আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এবং কর্পোরেট কোম্পানিগুলোতে ভালো করতে পারে।
উল্লেখ্য, এ সময় ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ৫৫ জন শিক্ষার্থী এবং দুই জন কোর্স টিচার এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে ছিলেন।
-বাবু/শোভা