১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে

2022-08-28T16:05:51+00:00
2022-08-28T16:05:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৯২)
X


সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

আজ ডিএসইতে ১০ মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৯০ ও ২২৭১ পয়েন্টে অবস্থান করছে।

রবিবার ডিএসইতে দুই হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩২৮ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। আজ ডিএসইর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর আজকের চেয়ে বেশি অর্থাৎ ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৯টি কোম্পানির, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান-অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ, আইপিডিসি, ইস্টার্ন হাউজিং, ম্যাকসন স্পিনিং, কপারটেক ও বিএসসি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে।  

-বাবু/শোভা






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy